Shakil Shah
১৩ সেপ্টেম্বর ২০২১, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এহসান গ্রুপের চেয়ারম্যান ও তার তিন ভাই ৭ দিনের রিমান্ডে

পিরোজপুরে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার তিন ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ম. মহিউদ্দিন এ আদেশ দেন।

জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাদী পক্ষের আইনজীবী এমডি নুরুল ইসলাম সরদার শাহজাহান জানান, সারাদেশে প্রতারণা করে রাগিবের পরিবার ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এ কারণে ক্ষতিগ্রস্তদের পক্ষে আইনি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পিরোজপুরের আইনজীবীরা। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মনিরুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ম. মহিউদ্দিনের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রাগীব আহসান ও তার তিন ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় এখন পর্যন্ত চারটি মামলা দায়ের হয়েছে। এহসান গ্রুপের মাধ্যমে প্রতারিত ও আর্থিক ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এসব মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে রাগীব আহসান (৪১) ও তার সহযোগী আবুল বাশার খানকে (৩৭) গ্রেফতার করে। এর আগে বিকেলে সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল বাশারকে পিরোজপুর সদর থানা পুলিশ গ্রেফতার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

১০

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

১১

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

১২

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৩

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১৪

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১৫

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১৬

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৭

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৮

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৯

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

২০