bhorerdarpan
৩ জুলাই ২০২০, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় মারা গেলেন রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষক

রাজশাহীতে প্রাণঘাতী করোনায় নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তাসহ আরও তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে শুক্রবার ভোর ৪টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তারা মারা যান।

করোনায় মৃতরা হলেন- নিউ গভ. ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান মাহাবুব-এ-খোদা (৫০) ও নগরীর শাহমখদুম থানার জিয়াপার্ক এলাকার সেলিম মৃধা (৫০)।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নগরীর মহিষবাথান এলাকার এখলাসুর রহমান (৪০), নগরীর রামচন্দ্রপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী শামীমা বেগম (৪৮) এবং তেরোখাদিয়া এলাকার মেরাজুল ইসলাম (৪০)।

রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামীমা বেগম জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ২৯ নম্বর করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

রাত সাড়ে ১১টার দিকে মারা যান শাহমখদুম এলাকার ব্যবসায়ী সেলিম মৃধা। তিনি করোনা আক্রান্ত ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

এরপর রাত সোয়া ১২টার দিকে মারা যান কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এখলাসুর রহমান। তিনি করোনার উপসর্গ নিয়ে ২৯ নম্বর করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন।

রাত ১টা ৪০ মিনিটে ২৯ নম্বর করোনা ওয়ার্ডে মৃত্যু হয় নিউ গভ. ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ড. মাহাবুব-এ-খোদার। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। একই ওয়ার্ডে শুক্রবার ভোর ৪টার দিকে মারা যান মেরাজুল ইসলাম।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃতদের মধ্যে মেরাজুল, শামীমা বেগম ও সেলিম মৃধাকে স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহীতেই দাফন করবে। আর শিক্ষক মাহাবুবে খোদার দাফন করা হবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায়। উপসর্গে মৃত ব্যাংক কর্মকর্তা এখলাসুর রহমানকে তার গ্রামের বাড়ি মাগুরায় দাফন করা হবে।

তিনি আরও বলেন, যারা করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

থানায় দালালমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ দিলেন সালাহউদ্দিন আহমদ

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

১০

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

১১

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

১২

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

১৩

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১৫

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১৭

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৮

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৯

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

২০