bhorerdarpan
২ এপ্রিল ২০২০, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা : গোপনেই চলচ্চিত্রের মানুষদের পাশে ডিপজল

প্রাণঘাতী করোনাভাইরাস গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত সারাবিশ্বে ৮ লাখ ৭৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। তার মধ্যে প্রাণ হারিয়েছে ৪৩ হাজারেরও বেশি মানুষ।

চীন থেকে এ ভাইরাসের উৎপত্তি হলেও ইউরোপজুড়েই করোনা ভয়াবহ হয়ে উঠেছে। বাংলাদেশেও করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরবন্দি হয়ে কাটছে মানুষের দিন।

সরকার ও প্রশাসনের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও মানুষকে সচেতন করছেন ও সহযোগিতা করছেন নানা ভাবে। এবার এই অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি অনেককে সহযোগিতা করেছেন। তবে বিষয়টি গোপন রাখছেন তিনি।

ডিপজল বলেন, ‘চলচ্চিত্রের কাউকে না খেয়ে থাকতে হবে না। আমি আমার সাধ্যমতো তাদের সহযোগিতা করে যাব। এ বিষয়গুলো গোপন থাকাই ভালো। তা না হলে সেটা নিজেকে জাহির করা হয়।’

জানা গেছে করোনা সংক্রমণ রোধে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকছেন। নিজের সব কাজ বন্ধ করে নিজের বাড়িতেই অবস্থান করছেন তিনি।

ডিপজল আরও বলেন, ‘চারদিকে করোনার আতঙ্ক। এই ভাইরাস থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। আমি ঘরের বাইরে যাচ্ছি না। বাইরের সব কাজ বন্ধ রেখেছি। সবাইকে অনুরোধ করবো, ঘর থেকে বের হবেন না। নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। এখন নিজের সুরক্ষার কথা নিজেকে ভাবতে হবে তাহলেই করোনা থেকে বাঁচা যাবে। সচেতন থাকতে হবে যেন কোনো ভাবেই করোনা আপনাকে না অ্যাট্যাক করতে পারে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০