Ibrahim Atiullah Anik
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু: চার্জশিটে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা

জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু: চার্জশিটে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা
ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) প্রায় সাড়ে তিন হাজার পৃষ্ঠার একটি চার্জশিট আদালতে জমা দিয়েছে। এতে চারজন অভিযুক্তের বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ আনা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) গুয়াহাটির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিটটি দাখিল করা হয়। অভিযোগপত্রে যাদের নাম রয়েছে, তাদের মধ্যে রয়েছেন শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা। পাশাপাশি শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্ত নামের আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বিপুল পরিমাণ নথিপত্রসহ চার্জশিটটি চারটি বড় ট্রাঙ্কে করে আদালতে আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে ছয়টি গাড়ির বহর নিয়ে এসআইটির সদস্যরা আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন। এমপি গুপ্তার নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ দল দীর্ঘ সময় ধরে এই মামলার তদন্ত পরিচালনা করে। চার্জশিটের সঙ্গে বিপুল পরিমাণ নথি, আলামত ও সাক্ষ্যপ্রমাণ সংযুক্ত করা হয়েছে, যা ঘটনার পূর্ণ বিবরণ এবং অভিযুক্তদের সংশ্লিষ্টতা তুলে ধরবে। ৫২ বছর বয়সী জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মৃত্যুবরণ করেন। সে সময় তিনি ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ অংশগ্রহণের জন্য সেখানে অবস্থান করছিলেন। তার মৃত্যুর পর থেকেই ঘটনাটি ঘিরে নানা সন্দেহ ও প্রশ্ন তৈরি হয়, যা আসামজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

জনমতের চাপের মুখে আসাম সরকার বিশেষ তদন্তকারী দল গঠন করে। এ পর্যন্ত মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তও রয়েছেন। তদন্ত চলাকালে ৩০০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

শেরপুরে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

১০

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১১

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথেঃ হাবিপ্রবি উপাচার্য

১২

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৩

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

১৪

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বাউফ‌লে বাস উল্টে খা‌দে পড়ে নিহত ১

১৬

উলিপুরে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাশের সাঁকোই এক মাত্র ভরসা

১৭

মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করলো ডিবি পুলিশ

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

১৯

পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি

২০