Ibrahim Atiullah Anik
১৫ ডিসেম্বর ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণার অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণার অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ
ছবি : সংগৃহীত

ঢাকায় পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের প্রস্তাবিত কনসার্ট বাতিল হলেও টিকিটের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ব্যারিস্টার আহসান হাবীব ভূঁইয়া মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন। মামলার বাদী জানান, আদালত ডিবিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন— কনসার্ট আয়োজনকারী প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’-এর সহ-প্রতিষ্ঠাতা কাজী রাফসান ও ব্রিতি সাবরিনা খান, চলঘুরি লিমিটেড, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল এবং চেয়ারম্যান প্রমি ইসলাম।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা প্রয়োজনীয় সরকারি অনুমতি ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করেই কনসার্ট আয়োজনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে তারা টিকিট বিক্রি শুরু করেন। গত ১৬ নভেম্বর ১ নম্বর আসামির নিয়ন্ত্রিত ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়, উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম ঢাকায় লাইভ কনসার্টে অংশ নিতে সম্মত হয়েছেন। শুরুর দিকে কনসার্টের ভেন্যু প্রকাশ না করা হলেও পরে ওই পেজেই জানানো হয়, পূর্বাচল নিউ টাউনে আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এ ঘোষণার পর খবরটি দ্রুত ভাইরাল হয়। অভিযোগে আরও বলা হয়, ব্রিতি সাবরিনা খান ‘মারভেল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে কনসার্টের প্রচারণা জোরদার করেন, যাতে আয়োজকদের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। পরবর্তীতে একাধিকবার নির্ধারিত তারিখে কনসার্ট অনুষ্ঠিত না হওয়ায় দর্শকরা টিকিটের টাকা ফেরত দাবি করেন। শুরুতে আসামিরা অনলাইনে আংশিক অর্থ ফেরত দিলেও পরে বিভিন্ন অজুহাতে পুরো টাকা ফেরত দিতে গড়িমসি করেন। এক পর্যায়ে ১২ ডিসেম্বর ফেসবুকে জানানো হয়, সরকারের অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করা হয়েছে এবং আগামী নির্বাচনের পর অনুষ্ঠানটি আয়োজনের কথা বলা হয়।

এ ঘটনায় বাদী আসামিদের কাছে টাকা ফেরত ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে আইনি নোটিশ পাঠান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো সাড়া না পাওয়ায় তিনি আদালতে মামলা দায়ের করেন। মামলায় আরও উল্লেখ করা হয়, কনসার্ট বাতিলের পরও বাদী ও অন্যান্য ভুক্তভোগীর কাছ থেকে আদায়কৃত প্রায় ৮৬ হাজার ৬৩২ টাকাসহ বহু দর্শকের টিকিটের অর্থ আত্মসাৎ করা হয়েছে। টাকা ফেরত না দিয়ে টালবাহানা করাকে পরিকল্পিত প্রতারণা ও আর্থিক আত্মসাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১০

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১১

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

১২

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

১৩

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

১৪

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

১৫

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

১৬

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

১৭

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

১৮

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

১৯

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

২০