Shakil Shah
২ এপ্রিল ২০২১, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কসাইয়ের ব্যবহৃত ছুরি দিয়ে স্ত্রীকে খুন

অভিযুক্ত মাসুম মিয়া

ভোরের দর্পণ ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কথাকাটাকাটির জেরে শাহীমা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মাসুম মিয়াকে (২৪) আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর সুরভীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীমা আক্তার সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মৃত আজিজুর রহমানের মেয়ে। শাহিমা হবিগঞ্জ সদর থানার সুলতানশী গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে অভিযুক্ত মাসুম মিয়া স্ত্রী।

নিহতের বড় বোন হালিমা আক্তার জানান, মাসুম মিয়ার সঙ্গে তার বোন শাহীমা আক্তারের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের ঝগড়া হতো। গত শনিবার (২৭ মার্চ) মাসুম শাহীমাকে নিয়ে শ্রীমঙ্গল শহরতলীর সুরভীপাড়ায় হালিমার বাসায় বেড়াতে যান। পরে গত বুধবার মাসুম কসাইয়ের কাজে মিরপুরে যান।

গতকাল বৃহস্পতিবার ভোরে মাসুম পুনরায় হালিমার বাসায় যান। রাতে শাহীমার সঙ্গে মাসুমের কথাকাটি হয়। মাসুম রাতেই শাহীমাকে নিয়ে তার বাড়িতে চলে যেতে চাইলে শাহীমা ও তার বোন হালিমা আজ শুক্রবার ভোরে যাওয়ার কথা বলেন। পরে রাত সোয়া তিনটার দিকে মাসুম কসাইয়ের কাজে ব্যবহৃত ছুড়ি দিয়ে শাহীমার বুকে ও হাতে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহীমা নিহত হন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘রাতেই খবর পেয়ে এএসআই সারোয়ার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। অভিযুক্ত মাসুম মিয়া পালানোর চেষ্টার সময়ই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১০

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

১১

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ

১৪

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

১৫

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

১৬

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

১৭

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

১৮

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১৯

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

২০