Shakil Shah
৭ ডিসেম্বর ২০২২, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত এক দশক ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেই উন্নয়ন হয়েছে।

বুধবার বিকালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়েএকথা বলেন তিনি।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে তিনি আহ্বান জানান।

এক দিনের সফরে এদিন কক্সবাজারে গিয়ে প্রধানমন্ত্রী ইনানী সমুদ্র সৈকতে ২৮ দেশের নৌবাহিনীর অংশগ্রহণে নৌ মহড়া উদ্বোধন করেন। পরে যোগ দেন জনসভায়।

শেখ হাসিনা বলেন, “আপনারা ২০১৮ তে ভোট দিয়েছেন নৌকা মার্কায়। আমরা তাই এই কক্সবাজারের উন্নয়ন করেছি। পরপর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি।

“২০০৯ সাল থেকে এই ২০২২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে গণতান্ত্রিক পদ্ধতি আছে বলেই এদেশে উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।”

এক বছর পর অনুষ্ঠেয় নির্বাচনেও নৌকায় ভোট দিতে কক্সবাজারবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।

তিনি বলেন, “আগামী নির্বাচন ২০২৩ এর পরই ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে হবে। সেই নির্বাচনেও আমি আজকে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।”

নৌকার আদলে গড়া মঞ্চে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা সমবেতদের উদ্দেশে প্রশ্ন করেন- “আপনারা কি নৌকায় ভোট দেবেন?” জনসভায় উপস্থিত মানুষ হাত তুলে তার কথায় সায় দেয়।

তখন শেখ হাসিনা আবার বলেন, “আপনারা হাত তুলে আবার বলেন, দেবেন আপনারা?” উপস্থিত জনতা হাত তুলে তার কথায় সায় দিলে তিনি বলেন, “আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০