Shakil Shah
১০ মার্চ ২০২২, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাককানইবি’তে অধ্যক্ষ আব্দুর রশিদের নামে হলের দাবিতে সংবাদ সম্মেলন

মো. আরাফাত রহমান: জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাকালীন স্থানীয় সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদের নামে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে । ১০ মার্চ (বৃহস্পতিবার) ত্রিশাল উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন অধ্যক্ষ আব্দুর রশিদের কন্যা জেনিফার ফারহানা রশিদ।

 

লিখিত বক্তব্যে রশিদ কন্যা বলেন, আমার পিতা ছিলেন সৎ, নিষ্ঠাবান রাজনৈতিক ব্যাক্তি, সমাজ সেবক, আদর্শ শিক্ষক ও বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিষ্ঠাবান কর্মী । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি ছিলেন এর স্থানীয় সমন্বয়কারী। প্রথমদিকে তার কলেজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের কার্যক্রম চলে ।তিনি লোকের বাড়ি বাড়ি ঘুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১০ একর জমি সংগ্ৰহ করেন এবং জনগণকে একাজে উদ্বুদ্ধ করেন । দিবা রাত্রি কঠোর পরিশ্রম করে তিনি নানা রোগে আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন । তিনি দেখে যেতে পারেননি তার নিজের মাতৃভূমির আঙিনায় গড়া বর্তমান এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

এখন বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক কর্মযজ্ঞ হয়েছে কিন্তু হয়নি আমার বাবার স্মৃতি ধরে রাখার কোন প্রচেষ্টা । আমি ও আমরা, মরহুম সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ সাহেবের কঠোর পরিশ্রমের ফল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হল ‘অধ্যক্ষ আব্দুর রশিদ’ -এর নামে নামকরণের জোড় দাবি জানাচ্ছি ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক জোবায়ের হোসাইন, ত্রিশাল উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মুখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজ নোমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. রাশেদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক মো ফাহাদ বিন সাঈদ, কবি নজরুল সাংবাদিক সংসদ (কানইসাস) এর সভাপতি মো. আহসান হাবিব ও অন্যান্য সাংবাদিকবৃন্দ ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১০

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১১

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১২

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১৩

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৪

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৫

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

১৬

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

১৭

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

১৮

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

১৯

পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিয়ে বিএনপির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার গুঞ্জন

২০