Online Desk
২১ এপ্রিল ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়ে মেশিন ও পাইপ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা নদীয়া এলাকার বুড়ী তিস্তা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এসময় গ্রাম পুলিশ ও ডোমার থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তারা মেশিন ও পাইপ পানির নিচে ডুবিয়ে রেখে যায়, যাতে প্রশাসনের নজর এড়ানো যায়। তবে শেষ রক্ষা হয়নি তাদের।

প্রশাসন বিষয়টি বুঝতে পেরে অভিযান চালিয়ে পানির নিচে থাকা মেশিন উদ্ধার করে এবং বালু উত্তোলনে ব্যবহৃত বোমা মেশিন ও পাইপ ধ্বংস করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় এবং মেশিন ও পাইপ পানির নিচে লুকিয়ে রাখে। তবে আমরা সেগুলো খুঁজে বের করে ধ্বংস করেছি। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১০

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১১

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

১২

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১৩

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১৪

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

১৫

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

১৬

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

১৭

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

১৮

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

১৯

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

২০