Shakil Shah
৭ নভেম্বর ২০২০, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জোর করে ক্ষমতায় আছে আ.লীগ: ফখরুল

ভোরের দর্পণ ডেস্ক:
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে জোর করে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। ৭ নভেম্বর উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে শের-ই-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে সমবেত হন বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা। ১১ টার দিকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারা দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপি বদ্ধপরিকর। পরে দলের ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কোভিড পরিস্থিতি বিবেচনায় এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান দুভাগে বিভক্ত করে বিএনপি। প্রথম ভাগে বেলা ১১টার দিকে দলের স্থায়ী কমিটির নেতারা ও দুপুর ১২টা থেকে মহানগর কমিটির নেতাকর্মী ও সমর্থকদের শ্রদ্ধা জানানোর কথা। তবে মহানগরের নেতা-কর্মী সমর্থকরা বেলা ১১টার আগেই সমাধি-প্রাঙ্গণে চলে আসেন।

কর্মীদের ভিড় দেখে সমাধি প্রাঙ্গণে না এসে কিছুটা দূরে গাড়িতে বসে থাকেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। পরে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সরিয়ে শ্রদ্ধা নিবেদনের জায়গা ফাঁকা করলে মওদুদ আহমদসহ অন্য নেতারা সমাধির পাশে আসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০