Shakil Shah
৪ জুলাই ২০২২, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্ক:

পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর আজ সোমবার (৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এসময় শেখ হাসিনার সাথে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে আ সোমবার সকাল ৮টার দিকে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে। ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন। সকাল ৯টা ১৫ মিনিটের দিকে তিনি জাজিরা প্রান্তে গিয়ে সেখানকার ফলকের সামনে কিছু সময় অতিবাহিত করেন। পদ্মা সেতু উদ্বোধনের ৯ দিন পর সড়কপথে এটিই ছিল তার প্রথম পারিবারিক সফর। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টুঙ্গিপাড়ায় বেশ কয়েকটি কর্মসূচীতে অংশ নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখবেন তিনি।

জানা গেছে, প্রধানমন্ত্রী এ সফরে পরিবারের সদস্যদের নিয়ে পাটগাতীতে মধুমতি নদীতে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঘাটলা পরিদর্শন করবেন। সেখান থেকে পরিবারের সদস্যদের নিয়ে নৌকাভ্রমণের কথা রয়েছে বলে। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০