Shakil Shah
১৪ সেপ্টেম্বর ২০২০, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে প্রদীপকে

ভোরের দর্পণ ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তাকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতের পিপি অ‌্যাডভোকেট মেজবা উদ্দীন চৌধুরী জানিয়েছেন, আদালত ওসি প্রদীপকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তার পক্ষে এ মামলায় জামিনের আবেদন করা হয়েছিল। আদালত জামিন আবেদনের শুনানির জন‌্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। এই মামলার অপর আসামি ওসি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন। চুমকি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সে ব্যাপারে দুদকের পক্ষ থেকে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

 

দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট সানোয়ার আহমেদ লাভলু জানান, প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত ২৩ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা দায়ে করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। গত ২ সেপ্টেম্বর এই মামলায় আসামি প্রদীপকে শ্যোন অ্যারেস্ট দেখান আদালত। একইসঙ্গে ১৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করার আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান।

 

মামলার বাদী দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, ২০১৮ সালে প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে দুদক। ২০১৯ সালের ৯ এপ্রিল তাদের সম্পদের হিসাব জমা দিতে বলা হলেও চুমকি তা জমা দেন ২০১৯ সালের ১২ মে। জমা দেওয়া হিসাবে তথ‌্যের গড় মিল থাকায় এবং প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

১০

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১১

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১৩

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৪

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৫

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৬

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৭

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৮

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৯

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

২০