Shakil Shah
১৯ অক্টোবর ২০২০, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘দ্রুত ন্যায়পাল গঠন করার দাবী’

মৌলভীবাজার প্রতিনিধি :

কাশিমপুর পাম্প হাউজে ৪১ কোটি টাকার মেশিন কেনার দুর্ণীতি, দুর্নীতিবাজদের শাস্তি মৃত্যুদন্ডের বিধান, দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি, ফৌজদারী অপরাধ মামলার তদন্তভার ও বিচারকার্য পরিচালনার দায়িত্ব মহামান্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রনে দিতে হবে এবং দ্রুত ন্যায়পাল গঠন করণসহ চলমান প্রেক্ষাপট নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে এক পথসভা অনুষ্টিত হয়েছে।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা কমিঠির সভাপতি এডভোকেট মো. মাহবুবুল আলম শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি জ্যোতিময় চক্রবর্তী, মো. মাহমুদুর রহমান(১), জব্বার তালুকদার, সৈয়দ ফয়েজ আলী, বারিছ মিয়া, মির্জা মো. জামান, সহ-সাধারণ সম্পাদক মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল বাছিত খান, সিনিয়র সদস্য মবশ্বির আলী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. জাফর ইকবাল, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক স্বপন দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম জেলা কমিঠির সভাপতি সৈয়দ ময়নুল ইসলাম রবিন, সহ-সভাপতি নয়ন দেব, সাধারণ সম্পাদক এমএ সামাদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম জেলা কমিঠির সাধারণ সম্পাদক সিরাজুল হাসান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক এ.কে অলক, রুবেল রানা চৌধুরী, বধরুল হাসান জোসেফ, বধরুল আলম চৌধুরী, আব্দুল মুকিত ইমরাজ. দোলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল মুহিত, প্প্পাু আহমদ ও রাহাত আহমদ শিপন।

সভায় বক্তারা বলেন- মৌলভীবাজার কাশিমপুর পাম্প হাউসের ৪১ কোটি টাকা মেশিন কেনার অনিয়মসহ সকল দুর্ণীতিবাজদের বিচার করতে হবে। অবৈধ ও লুটপাটের মাধ্যমে যারা সম্পদশালী হন তারাই ধর্ষণ, সন্ত্রাস, মাদকসহ সকল অপরাধমূলক কাজের পৃষ্ঠপোষকতা করে।

সৎ মানুষরা এই সমস্ত অপরাধ কর্মকান্ডে লিপ্ত হওয়ার নজির খুবই কম। নেতৃবৃন্দরা আরো বলেন, পুলিশ কর্মকর্তা ও দেশের সকল থানার অফিসার ইনচার্জদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল করার জন্য দাবী জানান। পিয়াজ, আলু, সবজি, চাউল সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ আজ দিশহারা।

সরকার, বুদ্ধিজীবী, তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র নেতৃবৃন্দরা নীরব কেন? দেশবাসী তা জানতে চায়। অবিলম্বে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য সভায় জোর দাবী জানানো হয়। বক্তারা আরো বলেন, সময়ের দাবী এখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে মৃত্যুদন্ড আইন পাস করাতে গণআন্দোলন গড়ে তোলা।

সচেতন জনগণ মনে করে ১/১১ প্রণিত শক্তিশালী দুদক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে ন্যায়পাল চালু, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়-সম্পত্তির হিসাব দাখিলের বিধান বাধ্যতামূলক করলে দেশে ধর্ষণ, বিচার বর্হিভ‚ত হত্যাকান্ড, সন্ত্রাস, মাদক সহ সকল বিশৃঙ্খলা অনেকাংশে লাঘব হবে। দুর্নীতিবাজদের মৃত্যুদন্ড শাস্তি দিলে ধর্ষণ সহ সামাজিক অপরাধ কমবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০