Shakil Shah
১২ ডিসেম্বর ২০২২, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় পাঁচশ’ পরিবারে শীতবস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ৫৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ করা হয়েছে। সদর উপজেলার হাপানিয়া হাই স্কুল এন্ড কলেজ মাঠে জার্মান দাতাসংস্থা মুসলিম হেলফেন অর্থায়নে বে সরকারী সোস্যাল এইড ও রানী’র উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব শীবতস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান।
এদিকে শীতের শুরুতেই শীত নিবারণকারী কম্বল পেয়ে খুশি এসব পরিবার। কম্বল পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে একবৃদ্ধা আবুল খায়ের বলেন, এ বয়সে এখনও দিন আনি, দিন খাই, বাজারে শীত বস্ত্রের দাম অনেক। শীতের শুরুতেই আজ যে কম্বল-চাদর পেলাম সেটি দিয়ে শীত নিবারণ করা যাবে।
সখিনা বেগম নামে আরেক বৃদ্ধা বলেন, আমরা গরিব। অসহায় মানুষ। আমাদের এখানে এসে হাতে হাতে কম্বল তুলে দিলেন। এতে আমরা খুশি। স্যোসাল এইডের পরামর্শক ও রানী’র প্রধান নির্বাহী ফজলুল হক খান বলেন, প্রতিবছর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করে থাকেন। এরই অংশ হিসেবে আজকে ৫৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল-চাদর) বিতরণ করা হলো। এসময় সমাজের বিত্তশালীসহ সকলকে গরিব-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। হাপানিয়া হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সোস্যাল এইডের পরামর্শক ও রানী’র প্রধান নির্বাহী ফজলুল হক খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সহ-সভাপতি রায়হান আলম, মুক্তিযোদ্ধা আব্দুল জলিলসহ প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

১০

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

১১

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

১২

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৩

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১৪

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১৫

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১৬

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৭

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৮

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৯

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

২০