Shakil Shah
১৬ অক্টোবর ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নখ উপড়ানো, সারা শরীরে ভোঁতা অস্ত্রের আঘাত রায়হানের

ভোরের দর্পণ অনলাইন:

ভোঁতা অস্ত্রের আঘাতেই সিলেটের রায়হান আহমেদের মৃত্যু হয়। প্রথম ময়নাতদন্তের রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। এদিকে দ্বিতীয় ময়নাতদন্তের জন্য রায়হানের লাশ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কবর থেকে তোলা হয়েছে। তদন্ত শেষে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পিবিআই। এদিকে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী পুনঃময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে নবাবী মসজিদ গোরস্থান থেকে রায়হানের লাশ তোলা হয়। পরে ম্যাজিস্ট্রেট ও পিবিআই কর্মকর্তাদের উপস্থিতিতে সুরতহাল শেষে লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পুলিশ সুপার জানান, তদন্তসাপেক্ষে মামলার এজাহারে যাদের নাম আসবে, সবাইকে আইনের আওতায় আনা হবে।

পিবিআই পুলিশ সুপার মো. খালেদুজ্জামান বলেন, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে লাশের সুরতাহাল হয়েছে। হাসপাতালে লাশ পাঠানো হয়েছে সেখানে পোস্টমর্টেম করা হয়েছে।

এরমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম ময়নাতদন্তের রিপোর্ট পিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। ওই রিপোর্টে উঠে এসেছে ভোঁতা অস্ত্রের আঘাতেই রায়হানের মৃত্যু হয়েছে।

ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. শামসুল ইসলাম বলেন, ভোঁতা অস্ত্রের আঘাত ছিল, সারা শরীরেই ছিল। এ ছাড়া দুটি নখ উপাড়ানো ছিল এবং সারা শরীরেই অনেক ক্ষত ছিল।

রায়হানের বাড়িতে তার আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেছেন সিএমপি কমিশনার। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন তিনি।

এদিকে বৃহস্পতিবারও সিলেটের বন্দরবাজারে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার বিচারের দাবিতে কয়েকশ’ মানুষ স্লোগান দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন।

১১ অক্টোবর নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের স্ত্রীর করা মামলাটি তদন্ত করছে পিবিআই। তবে এখনো এ মামলায় প্রধান অভিযুক্ত এসআই আকবরসহ কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০