Shakil Shah
২৭ মার্চ ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবকের পেট থেকে বের করা হলো ২৫ ইঞ্চি জীবন্ত কুঁচিয়া

যুবকের পেট থেকে বের করা হলো ২৫ ইঞ্চি জীবন্ত কুঁচিয়া

মৌলভীবাজারের কমলগঞ্জে মাছ ধরতে নেমে এক ব্যক্তির পায়ুপথ দিয়ে শনিবার ২৫ ইঞ্চি কুঁচিয়া মাছ প্রবেশের ঘটনা ঘটেছে। পরে গত রোববার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে প্রবেশ করা কুঁচিয়া মাছটি জ্যান্ত বের করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে কমলগঞ্জ উপজেলার মিতিঙ্গা চা বাগানের উপজাতি ধনমুন্ডার ছেলে সম্ররা মুন্ডার সঙ্গে।

জানা যায়, উপজেলার মিতিঙ্গগা চা বাগানের উপজাতি বাসিন্দা সম্ররা মুন্ডা নামের এ জেলে কুঁচিয়া মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন। প্রতিদিনের মতো গত শনিবার সম্ররা মুন্ডা স্থানীয় এলাকায় মাছ ধরার সময় হঠাৎ কাদায় আটকে যান। তখন তার দুই হাতে থাকা দুটি কুঁচিয়া মাছ কাদায় পড়ে যায়। তখন তিনি অনুভব করেন তার পায়ুপথে কি যেন ঢুকছে। তবে সেটিকে গুরুত্ব দেননি তিনি। পরে সম্ররা মুন্ডা সেখান থেকে উঠে বাড়িতে আসার পর তার পেটে প্রচুর ব্যথা অনুভব হয়। 

রোববার স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকরা তার কথা শুনে এক্সের মাধ্যমে পেটের ভেতর লম্বা আকৃতির একটি বস্তু দেখতে পান। কর্তব্যরত ডাক্তাররা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে সম্ররা মুন্ডাকে সন্ধ্যায় অপারেশন থিয়েটারে নিয়ে যান। 

চারজন চিকিৎসক ২ ঘণ্টা অপারেশন চালিয়ে পেটের ভেতর থেকে একটি জীবন্ত কুঁচিয়া মাছ বের করেন। এ ঘটনায় ডাক্তাররা বিস্মিত হন। পরে পেটের ভেতর কুঁচিয়া মাছ জনসাধারণের মধ্যে জানাজানি হলে সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়। অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন সার্জারি ইউনিট ২-এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, এটি একটি অপ্রত্যাশিত ও কঠিন অপারেশন ছিল। রোগী পুরোপুরি সুস্থ আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০