Shakil Shah
৪ ফেব্রুয়ারী ২০২১, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চারদিন আটকে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, কথিত প্রেমিক গ্রেফতার

ভোরের দর্পণ ডেস্ক:

সিলেটের বিশ্বনাথে এক মাদ্রাসা ছাত্রীকে (১৬) অপহরণ করে চারদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার ও অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

অভিযুক্তের নাম মো. আমিন (২২)। আমিন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের ইকবাল মিয়ার ছেলে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ‘মাদ্রাসায় যাওয়া আসার পথে মো. আমিন আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি সে আমাদের জানায়। আমরা মেয়েকে সতর্ক করে দেয়ার পরও একপর্যায়ে তার সাথে আমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে আমার মেয়ে গোয়াল ঘরে তালা দিতে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আমিন একটি সিএনজি চালিত অটোরিকশা করে তাকে অপরহণ করে নিয়ে যায়। মেয়েকে খুঁজতে গিয়ে জানতে পারি, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করছে আমিন। ওই রাত ১২টায় আমিনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ওই মাদ্রাসা ছাত্রীর বাবা।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামীম মুসা জানান, কথিত প্রেমিক আমিনকে গ্রেফতার ও অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিকে সিলেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত মাদ্রাসাছাত্রীকে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০