Ibrahim Atiullah Anik
৭ ডিসেম্বর ২০২৫, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯%—খাদ্যপণ্যের দামেই বাড়ছে চাপ

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯%—খাদ্যপণ্যের দামেই বাড়ছে চাপ
ছবি : সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে পয়েন্ট–টু–পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। এর আগের মাস অক্টোবরেও হারটি ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। সবজির ভরা মৌসুম হওয়ায় খাদ্যপণ্যের দাম কমার কথা থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে উল্টো চিত্র—খাদ্যপণ্যের দামই মূল্যস্ফীতি বাড়াতে বড় ভূমিকা রেখেছে।

রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত বিবিএসের প্রতিবেদনে জানানো হয়, মাত্র এক মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ৩৬ শতাংশে পৌঁছেছে, যা অক্টোবরে ছিল ৭ দশমিক ০৮ শতাংশ। তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যে মূল্যস্ফীতি কমেছে; ২০২৪ সালের নভেম্বরে এই হার ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। নভেম্বরে নন–ফুড খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ০৮ শতাংশে, যা অক্টোবর মাসে ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে এই হার ছিল আরও বেশি—৯ দশমিক ৯ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। সে তুলনায় এবার কিছুটা কম হলেও মাসওয়ারি বাড়তি চাপ সাধারণ মানুষের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

শেরপুরে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

১০

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১১

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথেঃ হাবিপ্রবি উপাচার্য

১২

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৩

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

১৪

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বাউফ‌লে বাস উল্টে খা‌দে পড়ে নিহত ১

১৬

উলিপুরে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাশের সাঁকোই এক মাত্র ভরসা

১৭

মির্জাপুরে ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করলো ডিবি পুলিশ

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা

১৯

পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি

২০