Online Desk
৪ মে ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে আনা অভিযোগের প্রতিবাদ জানিয়ে এবং প্রকৃত ঘটনা তুলে ধরতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বামী মো. দেলোয়ার হোসেন মামুন। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি ফুলবাড়ীতে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন এবং স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যক্তি হিসেবে পরিচিত। কিন্তু গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে বিভিন্ন অসত্য ও মনগড়া অভিযোগ তুলে ধরেন তার স্ত্রী মিনারা পারভীন, যা তার সামাজিক ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।

তিনি আরও বলেন, আমার স্ত্রীর লিখিত বক্তদের অভিযোগ ছিলো, আমি একজন মাদকাসক্ত ব্যক্তি। আমি কোনভাবেই এবং কখনোই মাদকের সঙ্গে জড়িত ছিলাম না এবং এখনো নই। আমার মাদকাসক্তের অভিযোগের বিপরীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, রংপুর শাখা আমার শরীরে কোন ধরনের মাদকের অভ্যাস ও অস্তিত্ব পায় নাই উল্লেখ করে সার্টিফিকেট প্রদান করেছে। আমি সকাল থেকে রাত অব্দি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার কারণে, কোনভাবেই আমার পক্ষে মাদকে জড়ানো ও পরনারীকে সময় দেওয়ার সুযোগ নেই বললেই চলে। মিনারা পারভীনকে এমন বানোয়াট বিষয়ে কুবুদ্ধি দেওয়ার জন্য, আমার করা মামলার দুই নম্বর আসামী এনসিপির নেতা জাকির হোসেন ব্যাপকভাবে প্রলুব্ধ ও উৎসাহ দান করছে। জাকির হোসেন- আমাকে ও মিনারা পারভীনকে নিয়ে বিভিন্ন রকমের পোস্ট দিয়ে আমাকে সামাজিক ও ব্যবসায়ীকভাবে মান-সম্মানের হানি করেছে বলে মনে করি। আমার স্ত্রী মিনারা পারভীন লিখিত বক্তব্যে আরও উল্লেখ করে যে. আমি নিয়মিত নির্যাতন ও শারীরিকভাবে মারধর করি। যা কখনোই সঠিক নয় । আমার দীর্ঘ বৎসরের সাংসারিক জীবনের যদি তাকে নির্যাতন করতামই বা করেই থাকি, তাহলে সে এই সংক্রান্ত কোন অভিযোগ স্থানীয় প্রতিনিধি, থানা কিংবা আদালতের কাছে অভিযোগ করেনি কেন? সে আরো উল্লেখ করেছে, আমার কন্যা সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করি এবং তাদেরকে কোন প্রকার ভরণপোষণ দেই না। এটি সম্পূর্ণ হাস্যকর ও অবাস্তব একটি অভিযোগ। আমার সন্তানদেরকে আমি আমার প্রাণের চেয়েও ভালোবাসি। আমার সন্তানদেরকে আমি তাদের চাহিদার মত যথেষ্ট পরিমাণ টাকা প্রদান করি এবং আমার মেয়ের বেসরকারি মেডিকেলে লেখাপড়া বাবদ এ পর্যন্ত প্রায় ৮০ লক্ষ টাকা খরচ করেছি, যার ব্যাংক ডকুমেন্ট আমার কাছে রয়েছে। মিনারা পারভীন আরও অভিযোগ করে যে, সে অনেক চেষ্টা করেছে আমাকে ভালো করার জন্য, আসলে সে নিজেই পথভ্রষ্ট একজন মহিলা। সে গত ২ বছর ২ মাস পূর্বে আমার বাসা হতে ব্যবসায়ীক কাজে রাখা ৫০ লক্ষ টাকা ও ২০ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যায়। সে তার লিখিত বক্তব্যে অভিযোগে করে যে, সে আমার নামে প্রায় ৮মাস পূর্বে নারী নির্যাতন মামলা করে। কিন্তু সেটি সম্পূর্ণ মিথ্যা এবং বিপুল অংকের টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যাবার পরে নিজেকে রক্ষার জন্য পালিয়ে যাবার প্রায় ১বছর ৬মাস পরে ১টি যৌতুকের মামলা করে। সে তার ঐ সংবাদ সম্মেলনে নিজেই স্বীকার করে বক্তব্য দেয় যে, আমার সাতে তার ২ বছর ২মাস থেকে কোন প্রকার যোগাযোগ নাই, সেক্ষেত্রে কোন আইনে সে নারী নির্যাতন মামলা করেছে বলে- মিথ্যাচার করেছে? কারন, ২ বছর ২মাস তো আমার সংসারেই সে ছিল না, তাহলে নর্যিাতন করলাম কখন? মামলাটি আসলে যৌতুক মামলা। গত ২৬.০৩.২৬ তারিখ রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসা ফেরার পথে আমার পথরোধ করে এবং মিথ্যা অভিযোগকারী মিনারা পারভীনের ভাই, যে একজন বহুল পরিচিত চাঁদাবাজ ও নেশাগ্রস্ত জাহাঙ্গীর হাসান মিলন, ওরফে বোতল মিলন এবং সাংবাদিক নামধারী ও এনসিপির নেতা পরিচয় দানকারী জাকির হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল আমাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে মারধর করে ও অপহরণের উদ্দেশ্যে আমার বাসার সামনে থেকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এ সংক্রান্ত একটি মামলা ফুলবাড়ী থানায় দায়ের করা হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা উদঘাটন ও বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন এর বাবা আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও তার ছোট ভাই, আহসান হাবিব সাজুসহ বিভিন্ন গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১০

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

১১

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

১২

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

১৩

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

১৪

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

১৫

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

১৬

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

১৭

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

১৮

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

১৯

শেরপুরে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০