Shakil Shah
২১ সেপ্টেম্বর ২০২১, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘নিজেদের মধ্যে সংঘর্ষে মানুষ হত্যা করছে সরকারি দল’

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, স্থানীয় সরকারের  সবচেয়ে নিম্নস্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজন নিহত, অর্ধশতাধিক গুলিবিদ্ধ এবং শতাধিক আহত হয়েছে। এ ঘটনাই সেটি প্রমাণ করে। নির্বাচনে বিরোধী দল না থাকার পরও সরকারি দল নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ারের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, বর্তমান ক্ষমতাসীনরা বিগত ১৩ বছরে দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের আগের রাতে ডাকাতি করে ক্ষমতায় গিয়ে তারা নির্বাচন ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। বিরোধী দল অনুপস্থিত থাকার পরও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের ক্যাডাররা অস্ত্রের মহড়া দিচ্ছে। নিজেদের মধ্যে সংঘর্ষে মানুষ হত্যা করছে। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নির্বাচন কমিশনের সংস্কার প্রসঙ্গে মান্না বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নিজ দায়িত্ব পালন করতে পারবে না। সুতরাং নির্বাচন কমিশন সংস্কার করলেই সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। অবৈধ ক্ষমতাসীনদের এখনই পদত্যাগ করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় দেশের জনগণ হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে জেগে উঠলে সেই স্রোতে ভেসে যাবে বর্তমান সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০