Shakil Shah
১৭ জুলাই ২০২২, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করা সেই আকাশ গ্রেপ্তার

কলেজছাত্র আকাশ সাহা

ভোরের দর্পণ ডেস্কঃ

নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়া এলাকায় মহানবীকে (সা:) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আকাশ সাহাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে খুলনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আকাশ সাহা লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার অশোক সাহার ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন রোববার সকালে সমকালকে এসব তথ্য জানান। তিনি বলেন, পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, শুক্রবার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি ওইদিন জুমার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করে। বিকেল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ ৫-৬টি বাড়িঘর ভাংচুর করে। এর মধ্যে গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুমের টিনের ঘরটি পুড়ে যায়।

পুলিশ আরও জানায়, সাহাপাড়ার মন্দিরের চেয়ার, সাউন্ডবক্স ও আখড়াবাড়ি মন্দিরের টিনের চালা ভাঙচুর এবং ইট ছুঁড়ে বিক্ষুব্ধরা। ওই সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ ও ফাঁকা গুলি করে।

ঘটনার পর আকাশের বাবাকে হেফাজতে নেয় পুলিশ।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, ওই এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।

এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া গ্রামের সাহাপাড়ায় পরিদর্শনে যান নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেন মাশরাফি।

ঘটনাস্থল পরিদর্শনকালে মাশরাফি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত এই ঘটনা আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে এবং প্রতিটি মুহূর্তে পোড়াচ্ছে। সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়, এমন কাজ করা থেকে দয়া করে বিরত থাকুন।’

তিনি বলেন, ‘এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এই মাটি যেন কারও জন্য অনিরাপদ না হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ফাঁদে পড়ে নড়াইলের হাজার বছরের ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনকে এক নিমিষে ম্লান করে দেবেন না। ছেলেবেলা থেকে যে নড়াইলকে দেখে এসেছি, যে নড়াইলকে নিয়ে আমরা গর্ব করি, সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে আমি মেলাতে পারছি না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০