Shakil Shah
২৮ মার্চ ২০২৩, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ ডা. আয়নুল হকের মৃত্যুবার্ষিকী আজ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী শিক্ষার ক্ষেত্রে উত্তরবঙ্গের স্বনামধন্য বিদ্যাপীঠ শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আয়নুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০২ সালের এই দিনে (২৯ মার্চ) বিএনপি’র নেতা-কর্মীরা তাকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করার দীর্ঘ ১৮ বছর পর ২০২১ সালের ২১ সেপ্টেম্বর দুই জনকে ফাঁসি ও বাকীদের বেকসুর খালাস প্রদানের রায় দেয় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
ডা. আয়নুল হকের জ্যেষ্ঠ পুত্র বনপাড়া পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র ও পৌর আ’লীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন জানান, এ রায়ে অসন্তোষ ও বিস্ময় প্রকাশ করে উচ্চ আদালতে আপীল করা হয়েছে এবং বিজ্ঞ আদালত সে আপীল মঞ্জুর করেছেন।
শহীদ ডা. আয়নুল হক বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার শ^শুর, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি জামিল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম জিল্লুর হোসেন জিন্নাহ ও কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমা খাতুনের পিতা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠন, শহীদ ডা. আয়নুল হক ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গাস্থ শহীদের কবরে ও বাজারস্থ আয়নুল হক চত্বরে শহীদের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০