Shakil Shah
৩০ ডিসেম্বর ২০২০, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ভোরের দর্পণ ডেস্ক:

পিকে হালদারসহ আইনের দৃষ্টিতে পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চ বুধবার (৩০ ডিসেম্বর) এ আদেশ দেন।

আদালত বলেন, বাক স্বাধীনতার নামে এ ধরনের পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য টিভি নিউজ ও টকশোতে প্রচারের বিষয়টি আমরা অনুমোদন দেব না। কারণ এতে জনগণের কাছে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সেজন্য একাত্তর টিভিসহ সব টিভি ও প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে পলাতক আসামিদের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো।

একইসঙ্গে সোমবার একাত্তর টিভিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি পিকে হালদারের বক্তব্য সংবলিত নিউজ ও টিভি টকশোর ভিডিও ক্লিপ ১০ জানুয়ারির মধ্যে হাইকোর্টে সরবরাহ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

গত সোমবার একাত্তর টিভির ১০টার সংবাদে এবং সাড়ে ১১টায় একাত্তর জার্নালে পিকে হালদারকে অতিথি করে তার বক্তব্য প্রচার করা হয়। পলাতক আসামির বক্তব্য প্রচার আদালত অবমাননাকর উল্লেখ করে হাইকোর্টে আবেদন করেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০