Shakil Shah
২৮ অক্টোবর ২০২১, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনা: ২৪ ঘণ্টা ধরে পানির নিচে ৮০ লাখ টাকার গাড়ি

‘বুধবার (২৮ অক্টোবর) সকালের দিকে পাটুরিয়ায় ফেরি উল্টে গেছে। এরপর থেকে ২৪ ঘণ্টা পার হয়ে গেল, এখনও আমার দুটি গাড়ি উদ্ধার হয়নি। ঘাটসংশ্লিষ্ট কেউ এখনও গাড়িগুলো উদ্ধারে এগিয়ে এলো না। ৪ বছর আগে দুটি কাভার্ড ভ্যান ৮০ লাখ টাকা দিয়ে কিনেছি।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৪১ মিনিটে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটের ভাসমান কারখানা মধুমতির সামনে আলাপকালে এভাবেই আহাজারি করে কথাগুলো বলছিলেন কাভার্ড ভ্যান মালিক হারুন অর রশিদ। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে।

তিনি আরও জানান, ‘গাড়ি কেনার সময় ১২ লাখ টাকা লোনও করতে হয়েছে। গাড়ির আয় দিয়ে এই লোনের কিস্তি দেই আর সংসার চালাই। পাটুরিয়ায় ফেরি উল্টে যাওয়ায় পরে আমার দুটি গাড়ি ভেসে যায় প্রায় আধা কিলোমিটার দক্ষিণে। ২৪ ঘণ্টা ধরে পানির নিচে ৮০ লাখ টাকা মূল্যের দুটি গাড়ি। আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল।’

 

তিনি জানান, গতকাল সকাল ৮টার দিকে গাড়িচালক ফোন করে আমাকে বলল, ‘ফেরিতে ওঠেছি।’ এর কিছুক্ষণ পরই আবার ফোন করে বলল, ‘ভাই আমরা খুব বিপদে আছি। ফেরিতে থাকা সব ট্রাক চালক যে যার জীবন বাঁচানোর জন্য হুড়োহুড়ি করতাছে।’ আমার গাড়িটি ওই ফেরির পেছনে দিকে ছিল। ফেরিটি যখন ডুবে যায় তখন চালক গাড়িটি রেখে কোনোমতে তার জীবনরক্ষা করে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নং ঘাটে যানবাহনসহ উল্টে যাওয়া ফেরি আমানত শাহের ভেতরে আটকা পড়া ট্রাক উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোরব) সকাল সোয়া ৮টার দিকে অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা।

সকাল ৭টায় উদ্ধারকাজ শুরুর কথা থাকলেও সোয়া ৮টায় উদ্ধারকারী জাহাজ হামজা দ্বিতীয় দিনের অভিযানে যুক্ত হয় বলে জানিয়েছে ফেরিঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বলেন, চাঁদপুর থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়া আসার জন্য ইতোমধ্যে রওনা হয়েছে। চাঁদপুর থেকে পাটুরিয়া প্রায় ১৪১ কিলোমিটার নদীপথ। যে কারণে প্রত্যয় জাহাজটি কখন পাটুরিয়ায় পৌঁছাবে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহর বডির ওজন ৪৮০ টন। আর উদ্ধারকারী জাহাজ হামজার সক্ষতা রয়েছে ৬০ টনের। এ জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়ায় আসার পর পরই দুর্ঘটনাকবলিত ফেরিটি উদ্ধার করার কাজ শুরু করা যাবে। হাজমা শুধু ফেরির ভেতরে আটকে থাকা ট্রাকগুলো উদ্ধারে কাজ করছে।

 

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ ডুবে যায় ফেরিটি। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহ থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় হাজমা। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

ফেরি দুর্ঘনার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকালে দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ডের কয়েকটি ডুবুরি দল কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

১০

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

১১

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

১২

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৩

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১৪

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১৫

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১৬

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৭

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৮

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৯

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

২০