Shakil Shah
২৬ মে ২০২১, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাসপোর্ট থেকে শব্দ দুটি তুলে নেওয়া ঠিক হয়নি: ফখরুল

ভোরের দর্পণ ডেস্ক:

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ দুটি তুলে দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ মে) দুপুরে ফিলিস্তিন দূতাবাসে সেদেশের রাষ্ট্রদূতের হাতে বিএনপি’র পক্ষ থেকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম তুলে দেন মির্জা ফখরুল।এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ফিলিস্তিনের জনগণের ওপরে যে অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে নারী ও শিশুসহ দুই শতাধিক মানুষ হত্যা ও অসংখ্য মানুষকে আহত করা হয়েছে। তাদের অনেক বাড়ি-ঘর হাসপাতাল ধ্বংস হয়ে গেছে।

আমরা এ বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি। আমরা ফিলিস্তিনের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলাম। আজকে আমরা এখানে এসেছি তাদের জন্য সামান্য কিছু ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে। যেগুলো সামান্য হলেও তাদের সংগ্রামে সাহায্য করবে।

তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, ফিলিস্তিনের এ যুদ্ধের সময় যখন ফিলিস্তিনিরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে যুদ্ধ করছে। সেই সময় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি তুলে নেওয়ায় আমরা দুঃখবোধ করছি। আমরা মনে করি, যখন যুদ্ধ-সংগ্রামের সময় গোটা বিশ্ব ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে সেই সময়ে এটি খুব একটা ভালো কাজ হয়নি।

ওষুধ সামগ্রী গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, শুধু ধনীরা নয়, এদেশের গরীব মানুষেরাও সাহায্য নিয়ে এগিয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০