Shakil Shah
১১ জানুয়ারী ২০২১, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সাড়ে নয় টায় উপজেলার পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তরে ভূমি অফিসের পাশ দিয়ে সড়কের অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারের সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তারা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা কাজীপাড়া গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে ও ঠাকুরগাঁও জেলা জর্জ অফিসের সাবেক কর্মচারী আব্দুস সোবহান (৬৫) ও অপর ব্যাক্তি একই উপজেলার দেহগাঁ সালন্দর গ্রামের মৃত দরিমান শেখ এর ছেলে রুহুল আমিন (৩৮)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসটি পীরগঞ্জ রেলস্টেশনে প্রবেশকালে লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার মোক্তারুল হোসেন বলেন, পীরগঞ্জ রেলস্টেশনের কিছু দূর আগে পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। দিনাজপুর রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে। এই দুর্ঘটনায় কয়েকটি ট্রেন আটকা পড়লেও বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০