Online Desk
৪ এপ্রিল ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন পৌর প্রশাসক এস এম তারেক সুলতান

প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন পৌর প্রশাসক এস এম তারেক সুলতান

গোপালগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধের লক্ষ্যে গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে মশক নিধন, খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম সরজমিনে পরিদর্শন এবং পরিচ্ছন্ন কর্মীদের মনোবল বাড়ানোর লক্ষ্যে গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অঃ দাঃ) ও পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান নিজেই উপস্থিত থেকে তাদের সাথে কাজ করেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করে তিনি গোপালগঞ্জ মধুমতি খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, খাল পরিষ্কার শেষ হলে শহরের ড্রেনগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। বর্ষা মৌসুমে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য তিনি পৌরসভার সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রাতিষ্ঠানিক কর্মকান্ডের পাশাপাশি তিনি সকলকে নিজ নিজ বাড়ির আঙিনা, অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।

এ সময় সকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স, এ কে এম ফয়জুল বারী, মুহাম্মদ মামুনুর রশিদ, পৌর সভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু, কনজারভেন্সী পরিদর্শক, এমরান আলী মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেফাউল ইসলাম মোল্যা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে সাড়ে ৫ লাখ টাকার গাঁজা সহ বহনকারী সিএনজি উদ্ধার

পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

জামায়াত চায় আগামীতে শ্রমিকের ঘর থেকেও প্রধানমন্ত্রী হোক

ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী : অভিষেক

নারী আসনের নির্বাচনে ঋণখেলাপি প্রার্থীদের তথ্য চাইল ইসি

বাউফলে চোরাই গরু উদ্ধার : আটক ২

হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু

বৈশাখী শোভাযাত্রায় মুখে মুখোশ নিষিদ্ধ

উলিপুরে দুইটি ইট ভাটায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

সমুদ্রের বরফ গলে হাজারো ছানার মৃত্যু, বিলুপ্তির ঝুঁকিতে ‘সম্রাট পেঙ্গুইন’

১০

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১১

‘গণবিরোধী’ বিলের দায় নেবে না জামায়াত, সংসদে ওয়াকআউট

১২

নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৩

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময়

১৪

ধনবাড়ীতে নন্দী খালের পুন: খনন কাজের উদ্বোধন

১৫

কুবিতে র‌্যাগিং, বুলিং ও হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

১৬

৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী

১৭

ধুনটে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এমপি পুত্র আসিফ

১৮

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ 

১৯

ধুনট কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০