Online Desk
৮ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাব-এর মানববন্ধন

গোপালগঞ্জে কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাব-এর মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে কতিপয় অসাধু ব্যবসায়ী ও অতিমুনাফা লোভীদের কারসাজিতে বাজার থেকে হঠাৎ ভোজ্য তেল উধাও এবং অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

​মানববন্ধনে গোপালগঞ্জ ক্যাবের সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা (জি.এম), সাধারণ সম্পাদক মাজহারুল হক বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ মহব্বতই আনোয়ার, কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ সিকদার প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। গুদামে তেল মজুত রেখে বাজারে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তেলে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এমনকি খোলা পাম তেলের ক্ষেত্রেও লিটার প্রতি বাড়তি মুনাফা লুফে নিচ্ছে অসাধু ওই চক্র।

​গোপালগঞ্জ ক্যাব -এর নেতৃবৃন্দরা ভোজ্য তেলের মান ও নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, বর্তমানে অনেক ক্ষেত্রে ‘নন-ফুড গ্রেড’ ড্রামে তেল সংরক্ষণ ও বাজারজাত করা হচ্ছে। এসব ড্রামে ব্যবহৃত রাসায়নিকের অবশিষ্টাংশ তেলের সঙ্গে মিশে ক্যানসার, লিভার ও কিডনি রোগের মতো ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ভোক্তা একদিকে বেশি দাম দিচ্ছে, অন্যদিকে অনিরাপদ খাদ্য গ্রহণে বাধ্য হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকির কথা বলা হলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে তারা মন্তব্য করেন।

​বর্তমান পরিস্থিতি নিরসনে ক্যাব-এর পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে—সরকার নির্ধারিত মূল্যে স্বাস্থ্যসম্মত ভোজ তেল বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট চক্রের হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা, মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং তেলের ক্ষেত্রে ‘নন-ফুড গ্রেড’ ড্রামের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে বাধ্যতামূলক ‘ফুড-গ্রেড’ পাত্র নিশ্চিত করা। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ না হয়, তবে সাধারণ ভোক্তাদের নিয়ে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। উক্ত কর্মসূচিতে ক্যাব গোপালগঞ্জ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক সমাজ এবং জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সকলেই দ্রুত ওই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১১

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১৩

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৪

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৫

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৬

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৭

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৮

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৯

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

২০