Shakil Shah
৬ ফেব্রুয়ারী ২০২৩, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রয়োজনের সময় তেল পাবে না পশ্চিমারা

ভোরের দর্পণ ডেস্ক :

বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আল সৌদ হুঁশিয়ার করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে প্রয়োজনের সময় পশ্চিমারা তেল পাবে না। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি খাতকে টার্গেট করে যে নিষেধাজ্ঞা আরোপ করছে, সে বিষয়েই তাদের সতর্ক করলো সৌদি আরব।

জ্বালানিমন্ত্রী আরো বলেন, মস্কোর বিরুদ্ধে যেভাবে নিয়ন্ত্রণমূলক তেল নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তার ফলাফল ভালো হবে না। ভবিষ্যতে চাহিদার বিপরীতে সরবরাহ কমে গেলে প্রয়োজনের সময় তারাই (পশ্চিমা দেশগুলো) জ্বালানি পাবে না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি রাজধানী রিয়াদে শিল্প বিষয়ক এক সম্মেলনে প্রিন্স আব্দুল আজিজ সতর্ক করে বলেন, যখন জ্বালানির চাহিদা বেড়ে যাবে তখন রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ব্যাকফায়ার (হিতে বিপরীত) হবে।

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের অন্যতম দুই সদস্য সৌদি আরব ও রাশিয়া। এর আগে গত বছর পশ্চিমা জোট রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দিলে ওপেক তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়। ওই সময় যু্ক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করে সৌদি আরব। যা নিয়ে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। সৌদি মন্ত্রীর সর্বশেষ এই হুঁশিয়ারি সেই টানাপোড়নে নতুন মাত্রা যোগ করতে পারে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে  মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাদের নিষেধাজ্ঞার অন্যতম টার্গেট হলো রাশিয়ার জ্বালানি খাত। যাতে মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায়। সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০