Shakil Shah
২৯ ডিসেম্বর ২০২০, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্ল্যান করে চুরি করছে সরকার: ফখরুল

ভোরের দর্পণ ডেস্ক:
সরকার প্রতিটি ক্ষেত্রে প্ল্যান করে চুরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, স্বাস্থ্যখাতের নামে মালামাল ক্রয় করে তা ব্যবহার করা হচ্ছে না। একটা আছে, আরেকটা নেই। ভারত থেকে করোনা ভ্যাকসিন সংগ্রহ করা হবে দেড় ডলার বেশি দিয়ে। সরকারের লোকই তা আনছে। সরকার প্রতিটি ক্ষেত্রে প্ল্যান করে চুরি করছে।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও রাজনৈতিক দলগুলো সৃষ্টিশীল ভূমিকা পালন করতে পারছে না। আওয়ামী লীগ আজও ব্রিটিশের রাজনীতি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। রাজনীতিবিদদের এখন আর কোনো জায়গা নেই। কর্তৃত্ববাদী শাসনে এটা সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। এরশাদ ও আইয়ুব খানের আমলে যা হয়েছিল, এখন আওয়ামী লীগের আমলে তাই হচ্ছে। আওয়ামী লীগ এখন কর্তৃত্ববাদী এবং লুটপাটের দলে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ইভিএমে সবচেয়ে বেশি কারচুপির সুযোগ রয়েছে। ইচ্ছে মতো যেকোনো মার্কায় ভোট দেয়ার সুযোগ রয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে ভোট প্রদান ও  নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দরকার।

ফখরুল বলেন, এ বছরটা আমাদের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য খুব খারাপ বছর। দুর্নীতি, ধর্ষণ ও জনগণের অধিকার হননও এ বছর সবচেয়ে বেশি হয়েছে। আমরা আশা করি আগামী ২০২১ সালে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ চেষ্টা চালাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০