Shakil Shah
১৭ ফেব্রুয়ারী ২০২২, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে গাঁজাসহ আটক ১

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ লক্ষ ৬০ হাজার টাকা মুল্যের ৩৩ কেজি গাঁজাসহ মো.সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করে থানা পুলিশ। আটক মো. সাইফুল ইসলাম (৩৫) উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের মো. সামসুদ্দিন এর ছেলে।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিহাল ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা, একটি ভ্যান রিকশাসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, আতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. আসাদুজ্জামান এর নেতৃতে এসআই মোজ্জাফ্ফর, এএসআই শাহিদুল, এএসআই গোলাম রাব্বানী, এসএস আই আলাল, এএসআই আমজাদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিহাল ইউনিয়নের রসুলপুর থেকে ভ্যান যোগে আমড়া যাওয়ার পথে অভিযান চালিয়ে হযরতপুর তিন রাস্তার মোড়ে রিস্কা-ভ্যান আটক করে তল্লাশী চালালে, দুইটি সাদা সারের বস্তায় ৩৩ কেজি গাঁজা এবং একটি রিস্কা-ভ্যান উদ্ধার সহ সাইফুল ইসলাম (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি রিস্কা-ভ্যানসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে।

আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রয়ন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং (৬)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লক্ষ ৬০ হাজার টাকা।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০