Online Desk
২৫ এপ্রিল ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে জুয়া কাণ্ডে ছাত্র সমন্বয়কসহ দুই যুবকের কারাদণ্ড

বাঁশখালীতে জুয়া কাণ্ডে ছাত্র সমন্বয়কসহ দুই যুবকের কারাদণ্ড

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অনলাইন বেটিং অ্যাপে জুয়া খেলার অভিযোগে ছাত্র সমন্বয়কসহ দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

শুক্রবার রাতে উপজেলা সদরের লক্ষ্ণী স্কয়ার মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন– পৌরসভার মিয়ার বাজার এলাকার সাকলায়েন মুশতাক (২০) এবং দক্ষিণ জলদীর আস্করিয়া পাড়ার বাসিন্দা মো. শাকিল (২৪), যিনি নিজেকে ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে সাকলায়েন মুশতাককে ধরিয়ে দিতে ভূমিকা রাখেন শাকিল। তবে ঘটনাস্থলে উপস্থিত লোকজন দাবি করেন, শাকিল নিজেও দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করা হলে একাধিক বেটিং অ্যাপের উপস্থিতি পাওয়া যায়।

পরে দুইজনের মোবাইল ফোন যাচাই করে বেটিং অ্যাপের মাধ্যমে অর্ধলক্ষাধিক টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়। তারা ভিডিও বার্তায় দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেন।

তদন্তে আরও জানা গেছে, একটি বেটিং লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এতে সাকলায়েন মুশতাক শাকিলের কাছে ৮ হাজার টাকা হারিয়ে তা পরিশোধ করেন। তবে অতিরিক্ত ১২ হাজার টাকা দাবি করাকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। একপর্যায়ে শাকিল সাকলায়েনকে লক্ষ্ণী স্কয়ার এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। পরে স্থানীয়দের দাবির মুখে শাকিলের বিরুদ্ধেও ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, ‘বাঁশখালীতে একদিকে মাদকের নেশা আর অন্যদিকে অনলাইন জুয়া দু’টোই বেড়েছে সমানতালে। মাদক-জুয়ার বিরোদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান চলমান রযেছে। বাঁশখালীকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০