Online Desk
২৭ এপ্রিল ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালী আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বাঁশখালী আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় আইনজীবী মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডহক কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দিলীপ দাশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সিনিয়র আইনজীবী আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আবছার। অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়।

এ সময় নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেন। এছাড়াও নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট তাইমুল হক রানা, সদস্য অ্যাডভোকেট এইচ এম হেলাল উদ্দিন ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাছের বলেন, ‘সমিতির উন্নয়ন, আইনজীবীদের পেশাগত নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধিতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। সদস্যদের কল্যাণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যক্রম পরিচালনা আমাদের অঙ্গীকার।’

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আইনজীবীদের মধ্যে পেশাগত সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি, বিচারপ্রার্থী মানুষের সেবার মানোন্নয়ন এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমরা পরিকল্পিতভাবে এগিয়ে যাব।’

অনুষ্ঠানে সমিতির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০