
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকালে বোয়ালখালী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব ও সদস্য মোস্তাক আহমেদ খান, বোয়ালখালী দরবারে গাউছে হাওলা শরীফের সাজ্জাদানশীন শিবলী মঞ্জিলের পীরজাদা শাহ সুফি সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী (মাঃ জিঃ আঃ)।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান, জেলা বিএনপির সদস্য সওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, সরোয়ার আলমগীর, শহীদুল্লাহ্ চৌধুরী, মহসিন খোকন, মোঃ লোকমান, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ আয়োজনে ছিল ধর্মীয় আবহ, উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত অংশগ্রহণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়েছে।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় আরও আগ্রহী করে তুলবে।