Online Desk
২৫ এপ্রিল ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীর ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ উল্লাহ গ্রেফতার

বাঁশখালীর ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ উল্লাহ গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী থানায় দায়ের করা এক ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি আরিফ উল্লাহ (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন শাহ আমানত সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আরিফ উল্লাহ বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার বাসিন্দা এবং মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, বাঁশখালী থানার মামলা নম্বর-১৪ (তারিখ: ১৪ এপ্রিল ২০২৬) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল দিবাগত রাতে পূর্ব চাম্বল ইউনিয়নের সাতঘরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী সেদিন তার খালার বাড়িতে অবস্থান করছিল। রাতের কোনো এক সময় ঘর থেকে বের হলে প্রতিবেশী আরিফ উল্লাহ তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি মুদির দোকানে নিয়ে যায়। পরে দোকানের শাটার বন্ধ করে তার মুখ টেপ দিয়ে বেঁধে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পরদিন ভুক্তভোগীর পিতা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাঁশখালী থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০