Shakil Shah
২২ মার্চ ২০২১, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: নেপালের রাষ্ট্রপতি

ভোরের দর্পণ ডেস্ক:

আগামীতে বাংলাদেশ-নেপালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে। আর শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনখাতে দুই দেশের অনেক কাজ করার রয়েছে বলে জানান নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি।    

সোমবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি এসব কথা বলেন।

নেপালের জলবিদ্যুৎ ও বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস নিয়ে অনেক সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

নেপালের রাষ্ট্রপতি বলেন, শুধু আকাশপথ নয় বাংলাদেশের সঙ্গে সড়ক ও রেলপথেও গতিশীল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুদেশকে একসাথে তথ্য বিনিময় করতে হবে।

জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে নেপালের রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাত ধরে অনেকখানি এগিয়ে গেছে বাংলাদেশ। আর শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০