Shakil Shah
১১ মার্চ ২০২৩, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ফান্দে পড়ে গেছে,ফান্দে পড়িয়া বগা কান্দেরে :ওবায়দুল কাদের

ভোরের দর্পণ ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। ৭-ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে নিষিদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কার দিয়েছিল। যারা শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল তাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব না। আমাদের জীবন থাকতে তা হতে দেব না। এই অপশক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেব না।’ 

আজ শনিবার বিকালে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি ফান্দে পড়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ফান্দে পড়িয়া বগা কান্দেরে। একদিকে লন্ডনের ফরমায়েশ অন্যদিকে টাকাওয়ালাদের টাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা। চোখে অন্ধকার দেখছেন।’

তিনি বলেন, ‘জনগণ খুশি থাকলে বিএনপি বেজার। মানুষ খুশি হলে বিএনপির ভোট কমে যায়, এ জন্যই বিএনপি বেজার। তিনি বলেন, বিএনপি এতদিন দৌড়াতে দৌড়াতে এখন দাঁড়িয়ে গেছে। কোথায় দাঁড়িয়েছে? মানববন্ধনে, পথ হারিয়ে পদযাত্রার পথিক এখন মানববন্ধনে। দিশেহারা পথিক। কোথায় যাবে এখন?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ধানের শীষের আরেকনাম পেটে বিষ। মানুষ এখন বলে সাপের বিষ। এই হলো ধানের শীষ।’

তিনি বলেন, ‘বিএনপি এখন দিশেহারা। আন্দোলন করার শক্তি তাদের নেই। বিএনপির শক্তি কমে গেছে। কিন্তু মুখের বিষ কমে নাই। মুখের বিষ আরও উগ্র হয়ে গেছে। প্রতিদিন বিএনপি নেতারা গালিগালাজ করে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘লোকে বলে ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি। আজকে এ ভরা রোদের মধ্যে বঙ্গবন্ধুকন্যাকে এক নজর দেখার জন্য সারা ময়মনসিংহের অগণিত মানুষ ছুটে এসেছে। আজকে আবারও প্রমাণ হয়েছে ময়মনসিংহ হচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দুর্ভেদ্য ঘাঁটি, দুর্জয় ঘাঁটি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১০

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১১

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১২

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৩

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৪

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৫

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১৬

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১৭

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১৮

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১৯

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

২০