Shakil Shah
২ ডিসেম্বর ২০২১, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি যেভাবে চায় খালেদাকে দেশে সেভাবে চিকিৎসা দেওয়া হবে: তথ্যমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক:

বিএনপি যেভাবে চায় খালেদা জিয়াকে সেভাবেই চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব এডিটরস কাউন্সিল (ডিএসইসি) মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি বলেন।

সরকার খালেদা জিয়ার চিকিৎসায় বদ্ধ পরিকর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ও খালেদা জিয়ার পরিবার যেভাবে চায়, দেশের মধ্যে তাঁকে সেভাবেই চিকিৎসা দেওয়া হবে। আমাদের দেশেও অনেক ভালো ও ডাক্তার আছে। সরকার খালেদা জিয়ার চিকিৎসায় বদ্ধ পরিকর বলেও জানান তথ্যমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ আরও বলেন, ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারকে টেনে হিঁচড়ে নামাতে হবে। আমাদের নামাতে গিয়ে আপনারাই পড়ে গেছেন। আরও নামাতে গেলে আরও পড়বেন।

রামপুরার ঘটনা নিয়ে তিনি বলেন, একটি শ্রেণি ছাত্রদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। রামপুরার ঘটনাও তেমন ঘটনা বলেই জানতে পেরেছি। দেশে কিছু পরগাছা আছে, তারা রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি করতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমি ছাত্রদের বলব-ঢাকায় আমরা হাফ ভাড়ার ব্যবস্থা করেছি, চট্টগ্রামেও আলোচনা চলছে। তোমরা সকলে রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যাও।

অনুষ্ঠানে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের আয়োজনে সংগঠনটির সদস্যদের সন্তানদের মধ্যে মেধাবৃত্তির পুরস্কার দেওয়া হয়। সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০