Shakil Shah
১৪ জানুয়ারী ২০২১, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজিবি’র বাধায় বেড়া নির্মাণ বন্ধ বিএসএফের

ভোরের দর্পণ ডেস্কঃ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তের বুটলী এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালালেও বিজিবির প্রতিবাদের মুখে তা আর হয়নি। এ নিয়ে উভয়পক্ষের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় টহল জোরদার করা হয়েছে।

বিজিবি ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার গাজী শহীদুল বিষয়টি নিশ্চিত করে জানান, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বুটলী ফুলতলা এলাকায় দুটি স্থানে (ভারতের ত্রিপুরা রাজ্যের রাঘনা এলাকায়) শূণ্যরেখা থেকে ১৫০ গজের ভেতর প্রায় ৭০০ মিটার জায়গায় ১০ জানুয়ারি বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। এতে বিজিবি আপত্তি জানানোয় দুই দেশের সীমান্তরক্ষীর মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। বিএসএফ বিজিবি উভয়ই সীমান্তে টহল জোরদার করে। তবে এ দিনই দুই দেশের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির আপত্তিতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, শূণ্যরেখা থেকে ১৫০ গজের বাইরে বেড়া নির্মাণে কোনো আপত্তি নেই। কিন্তু বিএসএফ তা না মেনে ১৫০ গজের ভেতর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০