Shakil Shah
২ নভেম্বর ২০২২, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টির পর চার ব্যাটারকে হারালো বাংলাদেশ

ভোরের দর্পণ ডেস্কঃ

বৃষ্টির পর ব্যাকফুটে বাংলাদেশ। বৃষ্টির পর ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে — রান। জয়ের জন্য প্রয়োজন ২৪ বলে ৫০ রান প্রয়োজন বাংলাদেশের।

১৮৫ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওভারপ্রতি রানের প্রয়োজন ছিল ৯.২৫ করে। ওপেনিংয়ে নেমে চাহিদা অনুযায়ী উড়ন্ত সূচনাই এনে দিলেন লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত।

লিটনের তুলনায় শান্ত যেন অনেকটা শান্তই ছিলেন। তবে লিটনকে যোগ্য সঙ্গ দিয়েছেন শান্ত। মাত্র ২১ বলে ফিফটি তুলে নেওয়া লিটনের সঙ্গে শান্ত উইকেট ধরে রেখে সমর্থন দিয়ে গেছেন লিটনকে।

ভুবনেশ্বর কুমারের করা প্রথম ওভারটি দেখেশুনে কাঁটিয়ে দিয়েছেন দুই টাইগার ওপেনার। আর্শদিপ শিংয়ের পরের ওভারেই তিন বাউন্ডারি হাকিয়ে লিটন তোলেন ১২ রান।

ভুবনেশ্বরের  প্রথম ওভার থেকে এসেছিলো মাত্র ২ রান। ভারতীয় এই পেসারের করা ইনিংসের তৃতীয় ওভারেই আগের ওভারের হিসেবটা যেন পুষিয়ে নিতে চাইলেন লিটন। টানা ১ ছক্কা আর ২ চারে এই ওভার থেকে লিটন তোলেন ১৬ রান। ওভারের পঞ্চম বলে অবসশ্য একবার জীবন পেয়েছেন লিটন, টাইগার ওপেনারের ব্যাটের কানা ছুয়ে যাওয়া বল ঠিকমতো গ্লাভসে জমাতে পারেননি দিনেশ কার্তিক।

চতুর্থ ওভারে বোলিংয়ে এসে মোহাম্মদ শামিকে অবশ্য একটু দেখেশুনেই খেলেছেন টাইগার ওপেনাররা। এই ওভার থেকে আসে ৫ রান।

পঞ্চম ওভারে আবারও বোলিংয়ে আসেন ভুবনেশ্বর। দ্বিতীয় বলে রান আউটের হাত থেকে বেঁচে যায় লিটন। কোহলির সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভেঙে গিয়েছিলো, তবে তার আগেই ক্রিজে পৌছে গেছেন যান লিটন। ওভারের পঞ্চম বলে স্কয়ার লেগ দিয়ে দুর্দান্ত এক ছক্কা মেরে এই ওভার থেকে লিটন তোলেন  ৯ রান।

পাওয়ার প্লে’র শেষ ওভারে আবারও শামির হাতে বল তুলে দেয় রোহিত শর্মা।  ওভারের প্রথম দুই বলেই টানা চার ছক্কায় মাত্র ২১ বলে নিজেরত ফিফটি তুলে নেনে লিটন। ওভারের চতুর্থ অলে আরও এক বাউন্ডারিতে পাওয়ার প্লে’র শেষ ওভারে বাংলাদেশ তোলে ১৬ রান।

পাওয়ার প্লে’র ছয় ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশ তলে ৬০ রান। সপ্তম ওভারে আক্ষর প্যাটেল বোলিংয়ে আসলে তার ওভার থেকে ৬ রান তোলে বাংলাদেশ।

এরপরই অ্যাডিলেদের আকাশ ভেঙে ঝরতে শুরু করে বৃষ্টি। মাঠ ছেড়ে উঠে যেতে হয় দুই দলকেই। আবৃষ্টি শেষে আবার যখন মাঠে ফিরে দুই দল বৃষ্টি আইনে বাংলাদেশের জয়ের জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান।

বৃষ্টির পর ব্যাট করতে নেমেই বিপত্তি ঘটে বাংলাদেশের। ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত ব্যাট করতে থাকা লিটনের উইকেট হারায় বাংলাদেশ। ভুল বুঝাবুঝিতে রান আউটের শিকার হন লিটন দাশ। দলীয় ৬৮ রানে ২৭ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন তিনি। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপর দলীয় ৮৪ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। ২৫ বলে ২১ রান করে শামির বলে সূর্যকুমারকে ক্যাচ দিয়ে ফিরে যান নাজমুল শান্ত।

এরপর সাকিব ও আফিফ মিলে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু ইনিংসের ১২ তম ওভারে ৫ বলে ৩ রান করে আউট হন আফিফ হোসেন।  এরপর দলীয় ১০০ রানে ১২ বলে ১৩ রান করে আউট হন সাকিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০