Online Desk
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালখালীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

বোয়ালখালীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি, মতবিনিময় করেছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সস্ত্রীক সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মেহেদী হাসান ফারুক।

পরে বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) সভাকক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা,বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি,বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার,বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলূ চন্দ্র নাথ, বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার মোঃ শাহানুর ইসলাম,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহফুজুর রহমান,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম,বোয়ালখালী প্রেসক্লাবের সহ-সভাপতি এ্যাডভোকেট সেলিম চৌধুরী,বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী,বোয়ালখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, বোয়ালখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন,বোয়ালখালী এল.এস.ডি (LSD)-র খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর ফারুক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম,বোয়ালখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা অলক চাকমা,বোয়ালখালী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মিজানুর রহমান,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক জননেতা আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম,বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান,দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী আবু আকতার,দক্ষিণ জেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহসিন খান তরুনসহ বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে স্বাধীনভাবে সেবা প্রদান এবং দায়িত্বশীলতার সাথে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সভায় শিক্ষা, স্বাস্থ্য,কৃষি, মাদক ,অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচন কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।এ সময় এমপি মহোদয় প্রশাসনের সকল পর্যায়ে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান রেখে দেবরের হাত ধরে ভাবী উধাও

খুলনায় শপিং সেন্টারে আগুন

শ্রীপুরে অটোরিক্সা চালককে অপহরণ ও মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

শিক্ষার মানোন্নয়ন ও নকলমুক্ত পরিবেশ তৈরি করতে সবার সহযোগিতা চান সেলিমুজ্জামান সেলিম এমপি

স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে বিএনপির অফিসে আগুন

কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক, বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

কিশোরগঞ্জের মিঠামইনে ভাষা শহিদ দিবসে বেরিবাঁধের গাছ কেটে নিলেন বিএনপি সভাপতি

ধুনটে অবৈধ বালু নিয়ে আ’লীগের দু’পক্ষের দ্বন্দ্ব, গাড়িতে অগ্নিসংযোগ

১০

ভোলার মেঘনায় দেড় কেজির ইলিশ, বদলে গেছে এক জেলে পরিবারের দিনের হিসাব

১১

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন শিক্ষিকা!

১২

সিংড়ায় নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

১৩

সরিষাবাড়ী পৌরবাসীর আস্থার নাম — একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন

১৪

বোয়ালখালীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

১৫

বাঁশখালী ইউএনও’র অভিযান: মূল্যতালিকা না থাকায় মামলা, অতিরিক্ত দামে তরমুজে জরিমানা

১৬

দিনাজপুরে গাছে গাছে আমের মুকুল

১৭

উলিপুরে সড়ক ও হাসপাতাল নিজ হাতে পরিষ্কার করলেন এমপি সালেহী

১৮

কাহালু পৌরসভার সকল ধরনের যানবাহনের টোলমুক্ত করে দিলেন এম পি মোশারফ হোসেন

১৯

কালাপাহাড়িয়ায় বিএনপির যুবদলের মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত ১০

২০