Online Desk
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের মিঠামইনে ভাষা শহিদ দিবসে বেরিবাঁধের গাছ কেটে নিলেন বিএনপি সভাপতি

কিশোরগঞ্জের মিঠামইনে ভাষা শহিদ দিবসে বেরিবাঁধের গাছ কেটে নিলেন বিএনপি সভাপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে।

২১ ফেব্রুয়ারি দিন সমগ্র জাতি যখন ভাষাশহীদদের স্বরণে ব্যস্ত তখন বিএনপির এই নেতা সরকারী প্রকল্পের গাছ ভক্ষনে মরিয়া হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের বাড়িতে যাতায়াতের পথ সুগম করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে প্রায় একশত গাছ কেটে নেয়।। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে প্রায় বিশটি গাছ কেটে স মিলে পাঠিয়ে দেয়া হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য থাকাকালীন নদীভাঙন প্রতিরোধে ওই বেরিবাঁধে মেহগনি গাছ রোপণের উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাকে নদীভাঙনের ঝুঁকি থেকে সুরক্ষা দিয়ে আসছিল বলে স্থানীয়দের বক্তব্য।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রবেশের জন্য বাঁধের ওপর দিয়ে চলাচল করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে অসুবিধা হওয়ায় তিনি গাছগুলো কাটার উদ্যোগ নেন। গাছ কাটতে বৈদ্যুতিক করাত ব্যবহার করা হয় এবং পরে গুঁড়িগুলো সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের দাবি, প্রতিটি গাছের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩০থেকে ৪০ হাজার টাকা। সে হিসাবে কাটা গাছগুলোর আর্থিক মূল্যও উল্লেখযোগ্য। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে, কারণ অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী।

এ বিষয়ে জাহিদুল আলম জাহাঙ্গীরের বক্তব্য জানতে তার মুঠো ফোনে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে, তদন্তের সত্যতা পাওয়ার পর কেটে ফেলা গাছগুলো জব্দ করা হয়েছে।ইতিপুর্বেও উপজেলা বিএনপি’র এ সভাপতি গাছ কেটে আত্মসাৎ করে যার প্রতিবাদে আঁখি নুর আক্তার স্বর্ণা জেলা প্রশাসক কিশোরগঞ্জ এবং সেনাবাহিনী কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভাগকে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পান নি উল্টো মহিলার বিরুদ্ধে সিন্ডিকেট করে হেনস্তার চেষ্টা চালায়। বিষয়টি বিএনপির উর্ধতন মহল বিবেচনা করবেন কি?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০