Shakil Shah
১ অক্টোবর ২০২২, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে আশ্রয় নেয়া জেলেদের ফিরিয়ে আনতে পরিবারের আকুতি

সাকিল আহমেদ. পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ট্রলার ডুবির ঘটনায় প্রায় শতাধিক জেলে ৩৬ ঘন্টা ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পরা জেলেদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বরগুনার পাথরঘাটায় উপজেলার ১৭ জেলে পরিবারের সদস্যরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে ওই সকল জেলে পরিবারগুলো উপস্থিত হয়ে এই হস্তক্ষেপ কামনা করেন।

নিখোঁজ জেলেদের পরিবার সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসের ১৮ তারিখ হঠাৎ করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শুরু হয়। এর কয়েকদিন আগে এই উপকূলের জেলেরা তাদের ট্রলারে রসদ নিয়ে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায়। এদিকে নিম্নচাপ শুরু হলে সাগর উত্তাল হয়ে পড়ায় বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তখন ডুবে যাওয়া ট্রলার গুলোর অধিকাংশ জেলেরা সমুদ্রে ভাসতে থাকে। তারা ৩৬ ঘন্টা ভাসার পরে বাংলাদেশী জলসীমা থেকে ভারতীয় কোস্টগর্ডের একটি জাহাজ তাদেরেকে উদ্ধার করে ভারতের কাকদ্বীপের বুদ্ধপুর এলাকার কৃষ্ণ আশ্রয়ন কেন্দ্র রাখা হয় । সেখানে উদ্ধার হওয়া জেলেদের ৩ বেলা খাবার চিকিৎসা না দেয়ায় আরো অসুস্থ্য হয়ে পরেছেন অনেক জেলে। তাদেরকে সরকারের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন।

জেলে ফিরোজ ও হাসানের মা ফিরোজা বেগম ও রফিকুল ইসলামের স্ত্রী হাফিজা বেগম জানান, ‘তাদের পরিবারে উপার্জন করা ব্যাক্তিরা সাগরে মাছ শিকারে গিয়ে ফিরে আসেননি, প্রচন্ড ঝড়ে তাদের ট্রলার ডুবে যায়। প্রথমে ভেবেছিলাম তারা হয়তো আর বেচে নেই, অনেকদিন পরে জানতে পারি তারা ভারতে আছে। প্রধানমন্ত্রী আপনিতো একজন মা, সেই মা হিসেবে আপনি আপনার ছেলেদের ফিরিয়ে এনে দিন। তাদের সন্তানদের নিয়ে আমরা খুব কস্টে দিন পার করছি। বর্তমানে আমরা নিঃস্ব হয়ে গিয়েছি। তার পরেও ট্রলার মালিককে টাকা দিয়েছি তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য। ট্রলার মালিকের সাথে কথা বলতে চাইলেও তেমন কোন কথা বলা যায় না। শুনেছি তারা নাকি ভারতের দূতাবাসে কাগজ জমা দিয়েছে। এখন আপনি চাইলেই তারা দেশে আসতে পরেন। ভারতে থাকা জেলেদের ছোট ছোট ছেলে-মেয়ে নিয়ে খুব কষ্টে সংসার চলছে। টাকার অভাবে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে।’

ভারতে আশ্রয় কেন্দ্রে থাকা এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. নাসির উদ্দিন মূঠোফোনে জানান, হঠাৎ ঝড়ের কবলে পরে তাদের ট্রলারটি ডুবে যায়। পরে সাগরে ভাসমান অবস্থায় ভারতীয় কোস্টগার্ডের একটি জাহাজ তাদেরকে উদ্ধার করে। বর্তমানে যেখানে তাদেরকে রাখা হয়েছে সেখানে ৩ বেলা খাবার ঠিকমতো দেয়া হয় না এবং ভাল করে চিকিৎসাও দেয়া হয় না। এ রকম যদি হয় তবে তারা আরো অসুস্থ হয়ে যাবে। তিনি বাংলাদেশী সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে তাদেরকে ফিরিয়ে আনা হয়।

বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এসব জেলেদের ফিরিয়ে আনতে জেলে এবং ট্রলার মালিকদের পক্ষ থেকে সকল রকমের খোঁজ খবর নেয়া হচ্ছে এবং জেলেদের কাগজপত্র ভারতীয় দূতাবাসে জমা দেয়া হয়েছে। ভারতে বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে প্রায় শতাধিক জেলে রয়েছে। কিছু দিন আগে ভারতে গিয়ে জেলেদের খোঁজ খবর নিয়েছি। আমরাও সরকারের হস্তক্ষেপ কামনা করছি যাতে ভারতে আশ্রয় নেয়া জেলেরা দ্রুত দেশে ফিরে আসতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০