Shakil Shah
২ এপ্রিল ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাত্র ১৪৮ দিনে কুরআনের হাফেজ ৯ বছরের তাহসিন

মাত্র ১৪৮ দিনে কুরআনের হাফেজ ৯ বছরের তাহসিন

মাত্র পাঁচ মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুল কুরআন মাদ্রাসার ছাত্র তৌহিদুল হাসান তাহসিন। তার বয়স এখন মাত্র ৯ বছর। এই বয়সেই নাজেরানা শেষ করে হাফেজ হয়েছে সে, তাহসিন শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দশনা পাড়ার ইমাম হোসেনের ছোট সন্তান। ভাই-বোনদের মধ্যে সে চতুর্থ।

সোমবার (১ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে তাহসিনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করেন মাদ্রাসার শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। 

এসময় তাহসিন জানায়, মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগীতা এবং দোয়া পেয়েছে বলেই সে এত দ্রুত কুরআন মুখস্থ করতে পেরেছে। 

তাহসিন বলে, আমার শিক্ষকরা যেমন সহায়তা করেছে, তেমনই আমিও দিন এবং রাতে পড়েছি যে কারণে ৪ মাস ২৮ দিনে আমার পুরো কুরআন হিফজ সম্পন্ন হয়। এর জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। 

তাহসিনের মা আয়েশা বেগম বলেন, আমার ছেলে খুবই ছোট। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের সহযোগিতায় সে কুরআন হিফজ করা শেষ করতে পেরেছে। আমার ছেলে যেন আরও বড় আলেম হতে পারে সে জন্য দেশবাসীসহ সকলের দোয়া চাই।

মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি বলেন, এ প্রতিষ্ঠানে ৮০ জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি বিভিন্ন কুরআন তিলওয়াত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে তাহসিন নামে ছাত্র ১৪৮ দিনে কুরআন হিফজ সম্পন্ন করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই এই ছাত্র যেন একজন ভালো আলেম হতে পারে। একইসঙ্গে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০