Online Desk
২২ এপ্রিল ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী'র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সরকারি নিবন্ধিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’ (রেজি: ১২৮৮/৮৭) এর স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) পৌরসভার উত্তর চাগাচর রকিম উদ্দিন মিয়াজি প্রকাশ সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিন চেয়ারম্যানের বাড়িস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ের জন্য নির্ধারিত স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

সংগঠনটির সভাপতি এক্সিম ব্যাংকের অবসরপ্রাপ্ত এডিএমডি, অর্থনীতিবিদ ড. এসএম আবু জাকের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক জাবের বিন রহমান আরজু, সহ-অর্থ সম্পাদক লোকমান হাকিম, সদস্য মো. ইলিয়াস, উপদেষ্টা আব্দুল করিম, মুক্তার আলম, মো. মুছা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন ফজর আলী খান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মিজানুর রহমান।

উল্লেখ্য- ১৯৮৭ সালে সরকারি নিবন্ধিত দোহাজারী পৌরসভার ‘চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন দূর্যোগে কাজ করে আসছে। বিশেষ করে রাস্তা-ঘাট সংস্কার, গরিব অসহায় মেয়ের বিয়েতে আর্থিক সহয়তা প্রদান, দুস্থ: ও অসহায় রোগীদের চিকিৎসা সেবায় আর্থিক সহয়তা প্রদান করে আসছে। এছাড়াও বিগত করোনা কালীন সময়ে সহযোগী সংগঠন ডক্টর এস এম আবু জাকের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চাল বিতরণে সার্বিক সহযোগিতা করেন রকিম উদ্দিন যুব গোষ্ঠী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১০

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১১

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

১২

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ১০ হাজার টাকা জরিমানা

১৪

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

১৫

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

১৬

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

১৮

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

১৯

সিংড়ায় কৃষক স্বার্থ রক্ষায় জাতীয় কৃষক সমিতির বিক্ষোভ ও সমাবেশ

২০