Shakil Shah
৪ নভেম্বর ২০২১, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজসিংহাসন উল্টে দিতে রাজপথ কাঁপিয়ে মানুষ আসবে : মির্জা ফখরুল

অসত্য ও বানোয়াট মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকার দেশ শাসনে সর্বক্ষেত্রে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদেরকে বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে।

তিনি বলেন, যেকোনো মুহূর্তে ক্ষোভে ফেটে পড়া মানুষ বর্তমান সরকারের রাজসিংহাসন উল্টে দিতে রাজপথ কাঁপিয়ে ধেয়ে আসবে।’

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ফয়সাল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানী তৌকি এবং গুরুদয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ আলম গতকাল নিম্ন আদালতে হাজির হয়ে জামিন করেছেন। কিন্তু জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।

আওয়ামী সরকার এখন পুরোপুরি ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে ভুয়া ও গায়েবি মামলা দায়ের এবং আদালত কর্তৃক জামিন নামঞ্জুর যেন বর্তমান ‘অবৈধ’ সরকারের প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নের জন্য মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে। দেশকে বিরোধী দলশুন্য করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০