Online Desk
২০ জানুয়ারী ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

দেশের সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকে সাহসী ভাষায় প্রশ্নবিদ্ধ করে প্রকাশিত হলো নতুন প্রতিবাদী র‍্যাপ গান “পরিবর্তন চাই”। গতকাল একযোগে সব ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে গানটি প্রকাশ পেয়েছে।

গানটির প্রতিটি স্তবকে উঠে এসেছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক জবাবদিহির অভাব এবং সাধারণ মানুষের বঞ্চনার চিত্র।

“পরিবর্তন চাই পরিবর্তন, দেশটা চলবে না আগের মতন”—এই পুনরাবৃত্ত পঙ্‌ক্তির মাধ্যমে গানটি কেবল প্রতিবাদ নয়, বরং সচেতন নাগরিক হওয়ার আহ্বান জানায়।

গানটির লিরিকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে—রাজনীতিবিদদের আয়ের উৎস, ক্ষমতার সঙ্গে প্রশাসনের সম্পর্ক, মিথ্যা মামলার সংস্কৃতি, প্রবাসীদের অবহেলা এবং শিক্ষা ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা নিয়ে। কোনো ব্যক্তি বা দলের নাম উল্লেখ না করেও পুরো সিস্টেমকে কাঠগড়ায় দাঁড় করানোই এই গানের অন্যতম শক্তি।

গানটির পোস্টারেও রয়েছে শক্ত প্রতীকী ভাষা। একটি চলমান স্কুটারে বিপরীতমুখী বসে থাকা দুই চরিত্র—যেন একই দেশে থেকেও ভিন্ন বাস্তবতায় বাস করা মানুষের প্রতিচ্ছবি।

গানের ব্যাপারে র‌্যাপার নোমান জানান,
“এই গান কাউকে আক্রমণ করার জন্য নয়, বরং মানুষকে প্রশ্ন করতে শেখানোর জন্য। ভোট দেওয়ার আগে, বিশ্বাস করার আগে, নেতা বাছাই করার আগে যেন মানুষ একবার চিন্তা করে—এই ছিল আমাদের উদ্দেশ্য।”
“পরিবর্তন চাই” ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। রাজনৈতিক স্যাটায়ার ও প্রতিবাদী হিপ-হপ ধারায় এটি সময়োপযোগী একটি সংযোজন বলে মনে করছেন অনেকেই।

গানটি লিখেছেন সাইফ আলি, সুর ও কন্ঠ দিয়েছেন এ বি এম নোমান আজাদ, মিউজিক করেছেন আমির হামজা খান এবং চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাজমুল মুহাম্মদ।

গানটি বর্তমানে Apple Music, Spotify, Amazon Music, Deezer, SoundCloud, YouTube Music এবং ফেইসবুকে–এ শোনা যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

সিংড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা প্রাণ গেল যুবকের

মাদারীপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক

ভাঙনরোধে জরুরি পদক্ষেপ: বাঁশখালীতে বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জহিরুল ইসলাম

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাদারীপুরে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তদের বসতবাড়িতে আগুন

কাহালুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান

বিজয়নগরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মোরেলগঞ্জে_ শরনখোলা বিএনপি সংসদ সদস্য প্রার্থী সোমনাথদে বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে

দিনাজপুরে দক্ষিন এশিয়ার সর্বৃহৎ ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

১০

উলিপুরে জমিতে পড়ে থাকা আলুর খরচ উঠাতে হিমশিম কৃষকের

১১

১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংবিধান ও জনআকাঙ্ক্ষার সমন্বয়ের কথা বললেন আইনমন্ত্রী

১২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক দম্পতি

১৩

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

১৪

শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উন্নয়নে ১শ কোটি টাকা বরাদ্দা পেয়েছি

১৬

রাষ্ট্রায়ত্ত দুই জ্বালানি কোম্পানিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৭

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখন : ইইউ প্রেসিডেন্ট

১৮

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

১৯

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ

২০