Shakil Shah
২৪ এপ্রিল ২০২৪, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

চাঁদপুরের হাজীগঞ্জে শিশু সন্তানসহ মা তাহমিনা আক্তার রিমা (২৪) ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলওয়ে সড়কের হাজীগঞ্জ উপজেলার কাজীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- উপজেলার ধড্ডা দেওনজি বাড়ির রফিকুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার রিমা ও তাহমিনার দুই বছরের ছেলে আব্দুর রহমান।

স্থানীয়রা জানান, নিহত তাহমিনা আক্তার রিমা চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রিমার এক মেয়ে ও এক ছেলে। তার স্বামী প্রবাসী মাসুদুজ্জামান হাওলাদারের সঙ্গে এক মাস আগে পারিবারিক কলহের কারণে বিবাহ বিচ্ছেদ ঘটে। তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। আত্মহত্যার আগে তাহমিনা ফেসবুকে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে রেখে যাওয়ার মেয়ের দায়িত্ব পরিবারকে নেওয়ার আহ্বান জানান। ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনাটি যেহেতু রেলওয়ে সড়কে তাই বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে।

স্থানীয়দের বরাত দিয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ায় ওই নারীর সঙ্গে বাবার পরিবারের পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ ঘটনায় ওই শিশু সন্তানসহ আত্মহত্যা করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০