Shakil Shah
২৭ সেপ্টেম্বর ২০২০, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কোলাজ ছবি ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপিত হবে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে মোদির শুভেচ্ছাবার্তা হস্তান্তর করেন ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। এসময় তার পক্ষ থেকে ফুলের তোড়াও শেখ হাসিনাকে উপহার দেন রীভা গাঙ্গুলি।

ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষে রীভা গাঙ্গুলি নয়াদিল্লিতে ফিরে যাচ্ছেন। তার আগে বাংলাদেশ সরকারপ্রধানের সঙ্গে বিদায়ী এ সাক্ষাৎ করলেন তিনি।

সাক্ষাৎকালে হাইকমিশনার ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতিতে বাংলাদেশের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি তুলে ধরেন।

Reeva-Hasinaশেখ হাসিনার হাতে নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা তুলে দেন রীভা গাঙ্গুলি দাশ

 

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং পরের বছরে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপন বিষয়েও আলোচনা হয় সাক্ষাৎ অনুষ্ঠানে।

হাইকমিশনার ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারত সফরের কিছু দুর্লভ ফুটেজ উপহার দেন শেখ হাসিনাকে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে অবদানের জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পূর্ব) হিসেবে তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০