Shakil Shah
৯ অগাস্ট ২০২৩, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না

শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না

মঙ্গলবার রাতেই ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে একটি খবর। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমায় কাজ করবেন জায়েদ খান।

বিষয়টি নিয়ে কলকাতার ওই পত্রিকার সঙ্গে কথা বলেন নায়িকা নিজেও। তিনি জানান, ‘কথা চলছে। কিন্তু এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি।’

তবে যাকে নিয়ে এই আলোচনা সেই জায়েদ খান জানালেন ভিন্ন খবর। তিনি বললেন, এই সিনেমা প্রসঙ্গে কিছুই জানেন না। তার সঙ্গে কোনো কথাও হয়নি।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। খবরটি দেখেই ওই পরিচালককে ফোন দেন জায়েদ খান।

এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা ছবি নিয়ে ওই পরিচালকের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু চুক্তি বা চূড়ান্ত কিছু হয়নি। এমন অনেক পরিচালকের সঙ্গেই তো ছবি নিয়ে কথা হয়। যদি প্রাথমিক আলোচনাতেই চূড়ান্ত ধরা হতো, তাহলে আমি ৫০টি ছবির ঘোষণা দিতে পারতাম।’

জায়েদ বলেন, ‘‘খবরটা দেখার পরই আমি তাজু কামরুলকে ফোন দিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন ‘আমি এসব কোথাও বলিনি।’ এরপর আমি তাকে বলেছি, আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না। এর আগে একটি ছবির জন্য শ্রাবন্তীকে নিয়েও নিউজ হয়েছিল। তখন কিছু মানুষ নায়িকাকে বুঝিয়েছিল, আমি নাকি তার নাম ভাঙিয়ে নিউজ করেছি। সে সময় শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না প্লিজ।’’

প্রসঙ্গত, সদ্যই যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জায়েদ খান। বর্তমানে নিজ গ্রামের বাড়ি পিরোজপুরে অবস্থান করছেন তিনি। অন্যদিকে সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০